বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৯, ২১:৩৬আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২১:৪০

বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে সংগঠনভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য।

শনিবার (১২ অক্টোবর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)- এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে বেলা সাড়ে তিনটার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জোটের নেতাকর্মীরা। তারা সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু করে শাহবাগ জাতীয় জাদুঘর ঘুরে আবার টিএসসিতে এসে শেষ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘বাংলাদেশ-ভারতের মধ্যেকার সাম্প্রতিক চুক্তির বিরোধিতা করে আবরার ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছিল, সেটি একটি রাজনৈতিক বিষয়। তার রাজনৈতিক অধিকার এই চুক্তির বিরোধিতা করা। এই হত্যার জন্য দায়ী আবরারের রাজনৈতিক অবস্থান নয়, দায়ী অন্যদের রাজনৈতিক অধিকারকে যে দমন করতে চায়-ভিন্নমত দমন করতে চায়-সেই ছাত্রলীগ। বুয়েটে রাজনীতি বন্ধের যে সিদ্ধান্ত হলো এর মাধ্যমে সরকার, প্রশাসন ছাত্রদের আন্দোলন দমন করার জন্য একটি যুতসই হাতিয়ার পেয়ে গেলো। অতীতে আইয়ুব খাঁন-এরশাদ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছিল ছাত্রদের নিরাপত্তার জন্য নয়, এজন্য যে ছাত্ররা যেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে না পারে। তাই রাজনীতি বন্ধ সমাধান নয়। সমাধান হলো ছাত্রলীগের অপরাজনীতির বিপরীতে ছাত্রদের অধিকারের পক্ষে রাজনীতি গড়ে তোলা।’

এসময় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী অংশের) সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার প্রমুখ।

/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম