নতুন সরকারি কোয়ার্টারে গ্যাস সংযোগ নয়: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ২১:৩৪আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১০:১০

একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে ধীরে ধীরে সিলিন্ডার গ্যাস ব্যবহারে অভ্যস্ত হওয়ার পরামর্শ দিয়েছেন। এমনকি নতুন নির্মিত বা নির্মাণাধীন সরকারি কোয়ার্টারগুলোতেও আর পাইপ লাইনের গ্যাসের সংযোগ দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এখন থেকে সরকারি আবাসিক ভবনে কোনও গ্যাস সংযোগ দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তাদের সিলিন্ডার গ্যাস ব্যবহারে অভ্যস্ত হওয়ার পরামর্শ দিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় প্রধানমন্ত্রী বলেছেন এখন থেকে যেসব সরকারি বাড়ি তৈরি করা হবে, সেগুলোতে মসকিউটো নেটিং থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি সব বাসভবনে এই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি আবর্জনা ডিসপোজালের ব্যবস্থা রাখারও পরামর্শ দিয়েছেন। বাড়ির নিচতলায় গাড়িচালকদের জন্য টয়লেট, নামাজ পড়ার জায়গা ও বিশ্রামের জায়গা রাখারও নির্দেশনা দিয়েছেন।

/এসআই/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম