বিশ্ববিদ্যালয় তদারকি ও অনুমোদনে কঠোরভাবে আইন অনুসরণ করুন: ইউজিসিকে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৯, ১৫:১০আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৬:১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

বিশ্ববিদ্যালয় তদারকি এবং অনুমোদনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে কঠোরভাবে আইন অনুসরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই যথাযথ আইন অনুযায়ী চলতে হবে।’ প্রধানমন্ত্রী সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজগুলোর পাশাপাশি বেসরকারি কলেজগুলোকেও ইউজিসির নজরদারিতে আনার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কমিশনের ক্ষমতা ও সামর্থ্য বাড়ানোর আশ্বাস দেন তিনি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রতিনিধি দলটি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের (ইউজিসি) সার্বিক কার্যক্রম প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সাক্ষাৎকালে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘কমিশন একটি গবেষণা নীতিমালা তৈরি করেছে।’ তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য পিএটিসির মতো একটি অ্যাকাডেমি চান বলে জানান অধ্যাপক কাজী শহীদুল্লাহ।

প্রেস সচিব জানান, সাক্ষাতে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক শহীদুল্লাহ বলেন, ‘ঠিকমতো আইন-কানুন অনুসরণ করছে কিনা, সেটা নজরদারি করতে ইউজিসি ৩০টি বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করেছে।’ ইউজিসি কঠোরভাবে বিদ্যমান আইন-কানুন অনুসরণ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘এক্ষেত্রে কাউকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে না।’

দেশে সরকারি-বেসরকারি মিলে এখন ১৫৫টির মতো বিশ্ববিদ্যালয় রয়েছে উল্লেখ করে অধ্যাপক শহীদুল্লাহ ইউজিসির জনবল বাড়ানোর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘কমিশনকে আরও শক্তিশালী করতে এর জনবল, সামর্থ্য বাড়ানো হবে।’

/এমএইচবি/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান