তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে বেরিয়ে আসতে হবে: আতিকুল ইসলাম (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৯, ০৯:৩২আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৮:১৭

তরুণ প্রজন্মকে মোবাইল ফোনের আশক্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘তরুণ প্রজন্মকে মোবাইলের আসক্তি থেকে বের হয়ে আসতে হবে। ঘর থেকে বেরিয়ে এসে আমাদের মাঠে থাকতে  হবে, খেলাধুলা করতে হবে। সাইকেলিং করতে হবে বা ম্যারাথনের আয়োজন করতে হবে।’

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারের সামনে মাদকবিরোধী প্রচারাভিযানে তিনি এসব কথা বলেন।

মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল আয়োজিত ৫ কিলোমিটার ‘রান ফর ব্রেকিং ড্রাগস’  শীর্ষক ম্যারাথনে প্রায় ৪০০ জন অংশ নেন।

অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম মেয়র বলেন, ‘সাইকেল লেনের জন্য আমরা রাজধানীর আগারগাঁও প্রায় ১০ কিলোমিটার এক্সক্লুসিভ সাইকেল লেন করে দিয়েছি। সেখানে সবাই সাইকেল ভাড়াও পাওয়া যাবে। অ্যাপসের মাধ্যমে সাইকেল পাওয়া যাবে। এসব সুযোগ-সুবিধা আমরা করে দেবো।’

তিনি আরও বলেন, ‘একটা কথা আছে না, মাইরের ওপর ওষুধ নেই। আমি মনে করি ম্যারাথনের ওপর ওষুধ নেই।’

মেয়র বলেন, ‘উত্তরার রাস্তা অনেক বড় ও প্রশস্থ। কিন্তু ওখানকার ফুটপাত দখল হয়ে যাচ্ছে, সঙ্গে রাস্তাও। আমরা উচ্ছেদ করি ফের দখল হয়ে যায়। নাগরিকদের উচিত সেদিকে লক্ষ্য রাখা।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই আমজাদ হোসেন, জেসিআই ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান ইসলাম, ভাইস প্রেসিডেন্ট সামির ওবায়েদ, নুসরাত করিম তনিমা প্রমুখ।

/এসএস/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে