শিশুশ্রম মুক্ত দেশ গঠনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার: শ্রম প্রতিমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, ১৫:৪৪আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৬:০৫

মুন্নুজান সুফিয়ান উন্নত জাতি গঠনে শিশুশ্রম বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গঠনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার। মা-বাবার মাধ্যে সন্তানকে যোগ্য হিসেবে গড়ে তোলার প্রবল ইচ্ছাশক্তি থাকলে ঝুঁকিপূর্ণ কাজে কোনও শিশু থাকবে না।’

শনিবার (১৯ অক্টোবর) সকালে বরিশাল সার্কিট হাউজে ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গহকর্মী সুরক্ষা নীতি ২০১৫’ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে জনসচেতনতার পাশাপাশি প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছে সরকার। এ লক্ষ্যে ২৮৪ কোটি টাকা ব্যয়ে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে এক লাখ শিশুকে টার্গেট করে ছয় মাসের অনানুষ্ঠানিক শিক্ষা এবং চার মাসের প্রশিক্ষণ দিয়ে শিশুশ্রম হতে প্রত্যাহার করা হবে। এই একলাখ শিশুর বাবা-মাকে প্রতিমাসে এক হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থানের জন্য এককালীন ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।’

মন্নুজান সুফিয়ান বলেন, ‘উন্নত-সমৃদ্ধ-শিক্ষিত জাতি গঠনে শিশুশ্রমকে না বলতে হবে। শ্রম আইন অনুযায়ী, ১৪ বছরের নিচে কোনও শিশুকে কেউ শ্রমে লাগাতে পারবেন না। চৌদ্দ থেকে আঠারো বছরের শিশুকে ঝুঁকিপূর্ণ নয় এমন কাজে লাগাতে পারবেন।’ একইসঙ্গে শ্রম প্রতিমন্ত্রী গৃহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার ও তাদের প্রতি মানবিক হওয়ার জন্য সমাজের বৃত্তবানদের প্রতি আহ্বান জানান।
বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মাদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, শ্রম অধিদফতরের মহাপরিচালক একেএম মিজানুর রহমান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ।

/জেইউ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের