ডিজিটাল সেবায় বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দেবে: জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৯, ১৭:২৪আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৭:৫৫

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় (ছবি: ফোকাস বাংলা) মানসম্মত ডিজিটাল সেবা দিয়ে আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশ জাতিসংঘের ই-গভর্ন্যান্স উন্নয়ন সূচকে সেরা ৫০ দেশের তালিকায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে নাগরিক সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। সেবা ডিজিটাইজেশনে মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ডিজিটাল সেবার উন্নয়ন ও বিস্তৃতি ঘটিয়ে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবো। বাংলাদেশ এই খাতে আগামীতে বিশ্বে নেতৃত্ব দেবে।’

রবিবার (২০ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান প্রকল্পের ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান রিপোর্ট এর মোড়ক উন্মোচন, ডিজিটাল মিউনিসিপালিটি সার্ভিস সিস্টেম, একসেবা, একপে ও একশপ অ্যাপ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এক দৃষ্টি প্রতিবন্ধীর হাতে ল্যাপটপ তুলে দেন সজীব ওয়াজেদ জয় (ছবি: ফোকাস বাংলা) সজীব ওয়াজেদ জয় বলেন, ‘ই-গভর্নমেন্ট মাস্টারপ্ল্যান প্রকল্পের পরীক্ষামূলক সময়ে আমরা একটি সিটি করপোরেশন ও ৯টি পৌরসভার ২০ লাখেরও বেশি নাগরিককে ৫ ধরনের নাগরিক সেবা পৌঁছে দেবো। ২০২১ সালের মধ্যে আমরা ৩০০ পৌরসভাকে নাগরিক সেবা প্রদানের এই প্ল্যাটফর্মে যুক্ত করবো।’

/এমএইচবি/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের