শেখ হাসিনার সরকার কোরআন-সুন্নাহ বিরোধী আইন না করার প্রতিশ্রুতি রক্ষা করছে: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৯, ২২:৫৩আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২২:৫৬

জাতীয় ইমাম সম্মেলন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো.আব্দুল্লাহ বলেছেন, ‘‘জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা ঘোষণা করেছিলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহ বিরোধী কোনও আইন করা হবে না।’ ক্ষমতায় যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছে।’’

রবিবার (২০ অক্টোবর) বিকালে চকবাজার শাহী মসজিদ প্রাঙ্গনে জাতীয় ইমাম সমাজ আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে দেশের খতিব ও ইমামরা যেভাবে ভূমিকা রাখছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।’ দেশের খতিব ও ইমামদের প্রতি মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ তৈরি করতে তাদের আলোচনা ও বয়ানের মাধ্যমে জাতিকে দিক-নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি।

ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইমাম সম্মেলনে ইমাম ও খতিবদের কল্যাণে বিভিন্ন দাবি তুলে ধরা হলে ধর্ম প্রতিমন্ত্রী তার মন্ত্রণালয় ও সরকারের সামর্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ দাবি পূরণের আশ্বাস দেন।

সম্মেলনে জাতীয় ইমাম সমাজের সভাপতি মাওলানা আবুল হোসাইন সভাপতিত্ব করেন। মহাসচিব মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী মো. সেলিম এমপি, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা আবুল হাসনাত আমিনী, মাওলানা মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী প্রমুখ।

/জেইউ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি