তৃতীয় টার্মিনাল এভিয়েশন খাতের উন্নয়নের ইতিহাসে উজ্জ্বল অংশ: বিমান প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৯, ২১:৪৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:৫০

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নের ইতিহাসে উজ্জ্বল অংশ হয়ে থাকবে।’

বুধবার (২৩ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের আওতায় তৃতীয় টার্মিনাল নির্মাণের জন্য জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে জানানো হয়, জাপানি দাতা সংস্থা জাইকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে সম্পূর্ণ অর্থায়ন করবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন খাত বিশ্বমানে পরিণত হওয়ার পথে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনবান্ধব এভিয়েশন খাত গড়ে তোলার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কাজ করে চলছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এমনভাবে নির্মাণ করা হবে, যেন যাত্রীরা তা ব্যবহার করে সন্তুষ্টি প্রকাশ করেন।’ তিনি জাপানি প্রতিনিধি দলকে বিমানবন্দর নির্মাণে আন্তর্জাতিক মান অনুসরণ করার ব্যাপারে গুরুত্ব দিতে অনুরোধ করেন।

অনুষ্ঠানে জাইকার ঊর্ধ্বতন উপ-পরিচালক মিজ মিয়াহারা আই বলেন, ‘জাইকা যথাসম্ভব দ্রুততার সঙ্গে তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ শুরু করতে চায়। বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে জাইকা যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত। তৃতীয় টার্মিনাল নির্মাণে যাত্রীদের সন্তুষ্টি অর্জনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মফিদুর রহমান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতিকুল হক।

/সিএ/এনআই/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম