শুদ্ধি অভিযান অব্যাহত রাখার পরামর্শ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৯, ২০:৫৫আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২০:৫৮





সংসদীয় কমিটির বৈঠক ক্যাসিনোসহ অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযান অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ পরামর্শ দেওয়া হয়।
এর আগে চলমান অভিযানকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায় কমিটি।
বৈঠকে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে কারাগারে চিকিৎসক নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয় সংসদীয় স্থায়ী কমিটি। কারাগারে মাদক নিরাময় কেন্দ্র স্থাপন বিষয়ে আলোচনা হয়। কারা অধিদফতরের ব্যবস্থাপনায় ৫৯টি কারাগারে মাদকাসক্ত নিরাময় ইউনিট চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে প্রতিটি কারাগারে এমন ইউনিট স্থাপনের মাধ্যমে মাদকাসক্ত বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাসহ দক্ষ জনশক্তিতে রূপান্তর করার ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় বৈঠকে। পরে কারাগারে চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুততম সময়ে শেষ করতে সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মো. আফছারুল আমীন, সামছুল আলম দুদু, মো. ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান ও সুলতান মোহাম্মদ মনসুর আহমদ অংশ নেন।

আরও পড়ুন: দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত শুদ্ধি অভিযান চলবে: ওবায়দুল কাদের

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম