রোহিঙ্গা হত্যার বিচার চাইলেন মাহাথির

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ অক্টোবর ২০১৯, ০৯:১০আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ০৯:২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে মাহাথির মোহাম্মদ মিয়ানমারে রোহিঙ্গা হত্যাযজ্ঞের বিচার দাবি করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, এ সমস্যা সমাধানে যা প্রয়োজন মালয়েশিয়া এবং আসিয়ানভুক্ত অন্যান্য  রাষ্ট্রগুলো তার সবকিছুই করবে।
তিনি বলেন, ‘আমি মনে করি মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছে এবং এর বিচার হতে হবে।’
১৮তম ন্যাম সম্মেলনের সাইড লাইনে শুক্রবার (২৫ অক্টোবর) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে মাহাথির এ দাবি করেন। বৈঠকের পর পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।
মাহাথির বলেন, মালয়েশিয়া কক্সবাজারে তার হাসপাতালের কার্যক্রম চালিয়ে যাবে। এছাড়া ভাসানচরের যে দ্বীপে রোহিঙ্গাদের স্থানান্তর করা হবে, সে সম্পর্কেও প্রধানমন্ত্রীর কাছে জানতে চান।
শেখ হাসিনা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে দ্বীপটির নিরাপত্তা এবং সুরক্ষাসহ বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তার সরকার আরও বাংলাদেশি শ্রমিক নিয়োগ অব্যাহত রাখবে। তিনি মালয়েশিয়ায় নিয়োজিত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়েও কথা বলেন।
বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ককে অত্যন্ত গভীর আখ্যায়িত করে ড. মাহাথির ভবিষ্যতে দুই দেশের বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আশ্বাস প্রদান করেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বোয়িং কেনায় তাৎক্ষণিক অর্থনৈতিক চাপ পড়বে না: তথ্য উপদেষ্টা
বোয়িং কেনায় তাৎক্ষণিক অর্থনৈতিক চাপ পড়বে না: তথ্য উপদেষ্টা
সাবেক ইসরায়েলি সেনাকে নিয়ে বিজ্ঞাপন, অ্যাডিডাস বয়কটের ডাক
সাবেক ইসরায়েলি সেনাকে নিয়ে বিজ্ঞাপন, অ্যাডিডাস বয়কটের ডাক
চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা পেলেন ১৬ কোটি টাকার বোনাস
চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা পেলেন ১৬ কোটি টাকার বোনাস
সুগন্ধি চাল রফতানিতে ৫০ শতাংশ কোটা কমালো সরকার
সুগন্ধি চাল রফতানিতে ৫০ শতাংশ কোটা কমালো সরকার
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ