বেকার যুবকের সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৯, ০০:৩৪আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ০০:৩৪

বেকার যুবকের সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে: জিএম কাদের দেশে বেকার যুবকের সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে প্রায় ১৭ লাখ। কিন্তু কাজের ক্ষেত্র বাড়ছে না। ফলে হতাশাগ্রস্ত হয়ে যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে।’
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালির আয়োজন করে জাতীয় যুব সংহতি।
মাদকের টাকা যোগাড় করতে বেকার যুবকরা অনৈতিক, অসামাজিক এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে দাবি করে জিএম কাদের বলেন, ‘সরকারি উদ্যোগে আত্মকর্মসংস্থান মূলক সরকারি বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে কিন্তু তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। তাই দেশের অর্থনীতির ভিত শক্তিশালী করতে যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থান করতে হবে।’
জিএম কাদের আরও বলেন, ‘দেশের বেকারত্ব দূর করতে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ অনেক কল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছিলেন। জাতীয় পার্টি পল্লীবন্ধুর আদর্শ সামনে রেখে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে কাজ করে যাবে।’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, যাতে শিক্ষা শেষে যুবকরা কাজে যোগ দিতে পারে।’ এ ব্যাপারে সরকারকে কর্মমুখী বড় বড় প্রকল্প হাতে নিতেও আহ্বান জানান কাদের।

জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, এস.এম ফয়সল চিশতী, যুব সংহতির সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদাসহ অনেকে।

/এএইচআর/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের