রাষ্ট্রপতিকে পরিচয়পত্র দিলেন তিন দেশের রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ নভেম্বর ২০১৯, ১১:০৬আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৯:২০

রাষ্ট্রপতিকে পরিচয়পত্র দিচ্ছের একজন রাষ্ট্রদূত বাংলাদেশে সদ্য নিযুক্ত তিন দেশের রাষ্ট্রদূতরা সোমবার (৪ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

তিন জন অনাবাসিক রাষ্ট্রদূত হলেন, বুলগেরিয়ার ইলেওনোরা ডিমিট্রোভা, ভেনিজুয়েলার করোমটো গডয় কালডিরন ও চিলির জুয়ান রোলাল্ডো আংলো মনসালভ।

রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে তার প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে বলেন, বাণিজ্য, বিনিয়োগ এবং পর্যটন খাতে বাংলাদেশে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বিদ্যমান এই সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি তিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাংলাদেশে তাদের দায়িত্ব পালনকালে আগামী দিনে ঢাকার সঙ্গে এই তিন দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারে তাদের নিজ নিজ দেশ এবং বাংলাদেশের স্বার্থে সব বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এখন বিশ্বমানের তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত দ্রব্য এবং সিরামিক উৎপাদন করে থাকে। দেশ তিনটি এসব পণ্য আমদানির সুযোগ নিতে পারে।
এর আগে রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট তাদের গার্ড অব অনার প্রদান করে। খবর বাসস।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের