মধ্যরাতে সুন্দরবন দিয়ে প্রবেশ করবে ‘বুলবুল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ১৮:৩০আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২২:১৯

বর্তমানে মোংলা বন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে বুলবুল

সুন্দরবন দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। এরপর ধীরে ধীরে এটি দুর্বল হয়ে পড়বে। বর্তমানে বাংলাদেশের মোংলা বন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে বুলবুল। রাত ৮টা থেকে মধ্যরাতের মধ্যে যেকোনও সময় এটি তীরে আঘাত হানবে বলবে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (৯ নভেম্বর) বিকাল সোয়া ৫টায় আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ওমর ফারুক বলেন, ‘ভারত ও বাংলাদেশের সুন্দরবন সীমানা দিয়ে দুই দেশে প্রবেশ করবে বুলবুল। বর্তমানে এটি মোংলা বন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে। এর তীরের দিকে এগিয়ে আসার গতিবেগ ঘণ্টায় ১৫ কিলোমিটার এবং বাতাসের গতিবেগ ৮৫ থেকে ১০০ কিলোমিটার। মধ্যরাত নাগাদ এটি বাংলাদেশ সমুদ্র তীরবর্তী এলাকায় আঘাত হানবে। দুই দেশের সুন্দরবন সীমান্ত দিয়ে প্রবেশ করে এটি ধীরে ধীরে দুর্বল হবে।’
বর্তমানে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বুলবুল আরও উত্তর দিকে অগ্রসর হয়েছে। এর প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসহ ৯ উপকূলীয় জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে। আজ শনিবার সন্ধ্যার মধ্যে এটি সুন্দরবনের পাশ দিয়ে পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূল অতিক্রম করতে পারে।

১০ নম্বর সতর্কতার আওতায় থাকা জেলাগুলো হচ্ছে– ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো।

৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকা জেলাগুলো হলো– চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো। কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 আরও পড়ুন...

উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত

যে কারণে এবারও ৯১ সালের মতো ভয়াবহ ঘূর্ণিঝড়ের শঙ্কা

‘বুলবুল’ মোকাবিলায় সরকার ও দল সর্বোচ্চ প্রস্তুত: ওবায়দুল কাদের

আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন উপকূলবাসী

‘বুলবুল’ মোকাবিলায় সাতক্ষীরায় সেনা মোতায়েন

স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল, দুর্যোগ মোকাবিলায় ৮ নির্দেশনা

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় প্রস্তুত সরকার: নৌ প্রতিমন্ত্রী

দুর্গতদের যেকোনও প্রয়োজনে ৯৯৯-এ কল করার অনুরোধ

 সারাদেশে নৌ চলাচল বন্ধ

উপকূলে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা

 ১৩ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

/এআরআর/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রদলের সাবেক নেতাকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল
ছাত্রদলের সাবেক নেতাকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
তরুণ শিক্ষকদের গবেষণামুখী করতে বাড়ছে প্রশিক্ষণ-গবেষণা অনুদান
তরুণ শিক্ষকদের গবেষণামুখী করতে বাড়ছে প্রশিক্ষণ-গবেষণা অনুদান
সর্বাধিক পঠিত
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?