মুজিব বর্ষে বিভিন্ন দেশে সেমিনার, ওয়ার্কশপ ও আলোচনা সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৯, ০৬:১১আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ০৬:১৩




জাতির জনক শেখ মুজিবুর রহমান (ছবি সংগৃহীত) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিব বর্ষ জুড়ে দেশে এবং বিদেশে সেমিনার, ওয়ার্কশপ ও আলোচনা সভার আয়োজন করা হবে। এ বিষয়ে গঠিত ওয়ার্কিং কমিটির আহবায়ক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ কথা জানান।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির মিডিয়া সেলের প্রধান নাসরিন জাহান লিপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভা কক্ষে ওয়ার্কিং কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষের কর্মসূচি শুধু দেশের অভ্যন্তরে নয়, বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হবে।

সভায় জন্মশতবার্ষিকী বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সংসদ সদস্য আরমা দত্ত, সাবেক সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি, সাবেক সংসদ সদস্য মাহজাবিন খালেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য মো. মশিউর রহমান, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত, সাংবাদিক সুভাষ চন্দ্র সিংহ রায় ও বিভিন্ন মন্ত্রণালয় এবং দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/জেইউ/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম