দুর্নীতিবিরোধী পদক্ষেপ প্রজন্মকে গুণগত উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে: পূর্তমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৯, ২০:৪৫আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:৩০

শ ম রেজাউল করিম টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে দুর্নীতিবিরোধী অভিযান বিশেষ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিবিরোধী পদক্ষেপ পরবর্তী প্রজন্মকে গুণগত উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে কোনও সরকার এভাবে দুর্নীতিবিরোধী পদক্ষেপ নেয়নি, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন। এ পদক্ষেপ রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা নিশ্চিত করবে।’ সোমবার (১১ নভেম্বর) বিকালে রাজধানীর একটি হোটেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ইউনাইটেড ডেলকট ওয়াটার লিমিটেডের মধ্যে এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে পূর্বাচল নতুন শহরে পানি বিতরণ ও সরবরাহ সুবিধার উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়নে রাজউক ও ইউনাইটেড ডেলকট ওয়াটার লিমিটেডের মধ্যে এ চুক্তি সই হয়।

রাজউকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির চেয়ারম্যান ড. সুলতান আহমেদ এবং ইউনাইটেড ডেলকট ওয়াটার লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফিলিপ ওয়েই জিং ইউ।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ এখন দক্ষিণ এশিয়ার যেকোনও দেশের তুলনায় ভালো। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সরকার নানা সুযোগ-সুবিধা দিচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে একশ’র বেশি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে। যার অধিকাংশই বিদেশি বিনিয়োগের জন্য করা হচ্ছে। তাই যেকোনও প্রকল্পে বিনিয়োগে আমি বিদেশি প্রতিষ্ঠানকে আহ্বান জানাচ্ছি।’

 উল্লেখ্য, ভূমি ব্যবহার পরিকল্পনা অনুযায়ী পূর্বাচল নতুন শহরে ১ দশমিক ৬ মিলিয়ন জনসংখ্যার পানির চাহিদা পূরণের লক্ষ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-এর ভিত্তিতে উল্লিখিত প্রকল্পটি গ্রহণ করা হয়। এটি বাস্তবায়ন করছে রাজউক। প্রকল্পের অবকাঠামো উন্নয়ন কাজের সময়কাল নির্ধারণ করা হয়েছে ২০১৯-২০২৩, পরিচালন ও রক্ষণাবেক্ষণের সময়কাল নির্ধারণ করা হয়েছে ২০২০-২০৩৩ এবং প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫৯২ দশমিক ৩৯ কোটি টাকা। এ প্রকল্পের মাধ্যমে পূর্বাচল নতুন শহরে পানি সরবরাহ করার জন্য বিভিন্ন সেক্টরে ১৫টি গভীর নলকূপ এবং ৩২০ কিলোমিটার রোড এলাইনমেন্ট বরাবর পাইপ লাইনের নেটওয়ার্ক স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে পূর্বাচলে বসবাসের ক্ষেত্রে আর কোনও বাধা থাকবে না। ইতোমধ্যে সেখানে অবকাঠামো, সড়ক ও বিদ্যুৎ সেবার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, প্রধানমন্ত্রী কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলকামা সিদ্দিকী, ইউনাইটেড ডেলকট ওয়াটার লিমিটেডের চেয়ারম্যান ফিলিপ ওয়েই জিং ইউ ও ব্যবস্থাপনা পরিচালক দায়েম খন্দকার।

/এসএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে বিশেষ অভিযান, গ্রেফতার আরও ৫১২
রাজধানীতে বিশেষ অভিযান, গ্রেফতার আরও ৫১২
সরকারি তিন কোম্পানিকে আগে তেল আমদানির অনুমতি দেওয়ার দাবি
সরকারি তিন কোম্পানিকে আগে তেল আমদানির অনুমতি দেওয়ার দাবি
ভ্রমণ-লাইফস্টাইলে নয়: জেন-জিদের বাজেটের বড় অংশ যাচ্ছে যেখানে
ভ্রমণ-লাইফস্টাইলে নয়: জেন-জিদের বাজেটের বড় অংশ যাচ্ছে যেখানে
দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ