রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজের সুরক্ষায় সংসদে বিল পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৯, ০০:১৬আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০০:৩১

জাতীয় সংসদ রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজের সুরক্ষায় ‘বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) বিল-২০১৯’ সংসদে পাস হয়েছে। বিদ্যমান আইনটি বাংলা ভাষায় রূপান্তরের পাশাপাশি যুগোপযোগী করতে বিলটি পাস হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) সংসদের বৈঠকে বিলটি পাসের জন্য উত্থাপন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিলের ওপর বিরোধী দলীয় একাধিক সদস্যের জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়।

এই বিলে সমুদ্রপথে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের অন্তত ৫০ শতাংশ পণ্য বাংলাদেশের পতাকাবাহী জাহাজের মাধ্যমে পরিবহন করতে হবে। ১৯৮২ সালের অধ্যাদেশে ৪০ শতাংশ পণ্য রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজে পরিবহনের বিধান ছিল।

পাস হওয়া বিলে বলা হয়েছে, কোনও জাহাজ এই আইনের কোনও বিধান লঙ্ঘন করলে ওই জাহাজ কর্তৃপক্ষকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত প্রশাসনিক জরিমানা করা যাবে। আগের অধ্যাদেশে জরিমানার পরিমাণ নির্ধারণ করা ছিল না।

বিলে বলা হয়েছে, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ নয় এরূপ কোনও বিদেশি জাহাজ দিয়ে উপকূলীয় অঞ্চলে বালাদেশের বাণিজ্যিক পণ্য পরিবহন করা যাবে না।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাহাজ মালিকরা যেন আরও  জাহাজ কিনতে বা সংগ্রহ করতে আগ্রহী হন সেজন্য নতুন আইনে সুরক্ষা সুবিধা হিসেবে এ নিয়ম রাখা হয়েছে।’ তিনি বলেন, ‘এর ফলে বাংলাদেশের পতাকাবাহী জাহাজের স্বার্থ সংরক্ষিত হবে এবং বাংলাদেশের জাহাজ মালিকরা বেশি বেশি জাহাজ সংগ্রহ বা ক্রয় করলে বাংলাদেশের পণ্য আমদানি-রফতানির জন্য বিদেশি জাহাজ ভাড়া বাবদ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। বাংলাদেশি নাবিকদের কর্মসংস্থানের সুযোগও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী