সংসদে ফেসবুক বন্ধের প্রস্তাব রওশন এরশাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৯, ০০:১০আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০০:১৩

ফেসবুক

সংসদে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদের ৫ম অধিবেশনের সমাপনী বক্তব্য রাখার সময় মোবাইল ও ফেসবুকের কারণে তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে এমন অভিযোগ তুলে তাদের লেখাপড়ায় ফিরিয়ে আনার জন্য এ প্রস্তাব রাখেন তিনি।  

তিনি বলেন, ফেসবুক বন্ধ করে দেওয়া হোক। অনেক দেশ যেমন চীন, সৌদি আরব, কোরিয়ায় ফেসবুক নেই। তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকের হাতে মোবাইল। সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে। লেপের মধ্যে লুকিয়েও তারা মোবাইল দেখে। তাই এটা (ফেসবুক) বন্ধ করে দেওয়া হোক।

তিনি বলেন, দেশে মাদক ছেয়ে গেছে। ছোট বাচ্চারাও মাদকে বুঁদ হয়ে থাকে। কিশোর গ্যাং বের হয়েছে, ছোট ছোট বাচ্চাদের গ্যাং। তারাও এখন মাদকের ব্যবসা করছে।

এছাড়াও সরকারের শুদ্ধি অভিযান, রেল দুর্ঘটনা, রূপপুর পারমাণবিক কেন্দ্রের বর্জ্য, খাদ্য নিরাপত্তা, প্রাথমিক শিক্ষকদের গ্রেড পরিবর্তনসহ আরও কয়েকটি ইস্যুতে কথা বলেন তিনি।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম