দেশে লবণ সংকটের কোনও সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৯, ১৯:১০আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২২:৪৬

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি একশ্রেণির অসাধু ব্যবসায়ী গুজব ছড়িয়ে লবণ নিয়ে অস্থিরতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘দেশে সাড়ে ৬ লাখ মেট্রিক টন লবণ মজুত আছে। যেখানে মাসে চাহিদা মাত্র এক লাখ মেট্রিক টন। কাজেই লবণ সংকট হওয়ার কোনও সুযোগ নেই। অসাধু ব্যবসায়ীরা গুজব ছড়িয়ে এ অস্থিরতা সৃষ্টি করেছে।’

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় লবণের দাম নিয়ে কোনও অপপ্রচার না চালানোর আহ্বান জানান টিপু মুনশি। তিনি সাংবাদিকদের এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান। লবণের ব্যাপারে শিল্প মন্ত্রণালয় বিস্তারিত জানাবে বলেও সাংবাদিকদের জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে মন্ত্রীর সঙ্গে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন।

আরও পড়ুন...

গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য অধিদফতর

চাহিদার চেয়ে দেশে অনেক বেশি লবণ মজুত রয়েছে: শিল্প মন্ত্রণালয়

দেশে লবণের কোনও ঘাটতি নেই: বিসিক

/জিএম/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের