চাহিদার চেয়ে দেশে অনেক বেশি লবণ মজুত রয়েছে: শিল্প মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৯, ১৭:৫০আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৮:১০

প্রেস বিজ্ঞপ্তি বর্তমানে দেশে চাহিদার চেয়ে অনেক বেশি লবণ মজুত রয়েছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের উপসচিব ফেরদৌসী বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাহিদার তুলনায় লবণ বেশি থাকার পরও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে লবণের ঘাটতি সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ ছড়াচ্ছে। দেশে লবণের সংকট নেই এবং সংকট হওয়ার সম্ভাবনাও নেই।
এতে বলা হয়, সিলেট অঞ্চলের কোনও কোনও স্থানে লবণের সংকট দেখা দিতে পারে বলে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী গুজব ছড়িয়ে লবণের মূল্য বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। লবণ চাষিদের অক্লান্ত পরিশ্রম ও সরকারের সার্বিক সহায়তায় লবণ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৮-২০১৯ অর্থ-বছরে লবণ মৌসুমে (নভেম্বর-মার্চ) লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৬.৫৭ লাখ মে. টন। কিন্তু বাস্তবে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি, অর্থাৎ ১৮. ২৪ মে. টন উৎপাদিত হয়েছে। এ বছরের ১৫ নভেম্বরের মধ্যে লবণের মজুতের পরিমাণ ৬.৫০ লাখ মে. টন, যা প্রায় ৫-৬ মাসের চাহিদার সমপরিমাণ।
বিজ্ঞপ্তিতে ব্যবসায়ী, বিজনেস চেম্বার মিডিয়া ও অন্যান্য ফোরামকে লবণ নিয়ে সৃষ্ট গুজব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন...

দেশে লবণের কোনও ঘাটতি নেই: বিসিক

/জিএম/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের