ফরিদপুর মেডিক্যাল কলেজের দুর্নীতি তদন্ত করছে সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৯, ১৫:৩২আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৭:১৫

ফরিদপুর মেডিক্যাল কলেজের দুর্নীতি তদন্ত করছে সংসদীয় কমিটি

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মালামাল ক্রয়ের অনিয়ম তদন্ত করছে সংসদীয় কমিটি। এ লক্ষ্যে সাব কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। সাব কমিটিকে দুই মাসের মধ্যে অনিয়ম ও দুর্নীতি তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সাব কমিটি গঠন করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির সদস্য মুহিবুর রহমান মানিককে সাব কমিটির আহ্বায়ক করা হয়েছে। সাব কমিটির অন্য সদস্যরা হলেন—আ ফ ম রুহুল হক, মো. আব্দুল আজিজ ও জাকিয়া নূর।

বৈঠকে ডেঙ্গু, চিকুনগুনিয়া মোকাবিলা, এডিস মশার বিস্তার রোধ এবং আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। স্থানীয় সরকার বিভাগ এবং করপোরেশনের সঙ্গে সমন্বয় করে এ ব্যাপারে তৎপরতা বাড়াতে দিকনির্দেশনা দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।

এছাড়া, জাতীয় হৃদরোগ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। হাসপাতালটির সেবা ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে স্থায়ী কমিটি।

কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে আ ফ ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মো. মনসুর রহমান, মো. আব্দুল আজিজ ও সৈয়দা জাকিয়া নূর অংশগ্রহণ করেন।

/ইএইচএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষ মানবসম্পদ গড়ে জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে হবে: চিফ হুইপ
দক্ষ মানবসম্পদ গড়ে জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে হবে: চিফ হুইপ
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুণবে যুক্তরাষ্ট্র’
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুণবে যুক্তরাষ্ট্র’
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 
প্রতিদ্বন্দ্বিতা গড়েও মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার
প্রতিদ্বন্দ্বিতা গড়েও মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত