নৌ শ্রমিকদের টানা কর্মবিরতি ২৬ নভেম্বর থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৯, ১৭:৩৭আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২২:৪৫

নৌ শ্রমিকদের মানববন্ধন শতভাগ খাদ্যভাতা ও সুপেয় পানির খরচ আদায়সহ ১৫ দফা দাবিতে ২৬ নভেম্বর (মঙ্গলবার) থেকে টানা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন নৌযান শ্রমিকরা। ওইদিন রাত ১২টা ৩ মি‌নিট থেকে সব শ্রেণির জাহাজ, ট্রলার ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা। বুধবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত এক মানববন্ধন থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধন থেকে শ্রমিকরা নৌ শ্রমিকদের খোরাকি ভাতা চালু, জ্বালানি তেল সরবরাহের পাইপলাইন স্থাপনের সিদ্ধান্ত বাতিল, ডিজি শিপিংয়ের হয়রানি বন্ধ, সুনামগঞ্জের ছাতকের ভুয়া ইজারা বাতিল এবং নৌপথে চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি দারিদ্র্য বিমোচন করে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে সব শিল্পের মালিকদের আহ্বান জানিয়েছেন। তবে দেশের নৌযান মালিকরা শ্রমিকদের শতভাগ খাদ্যভাতা, সুপেয় পানির খরচ দিতে এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন, যা কোনোভাবে মেনে নেওয়া যায় না।

বক্তারা আরও বলেন, নৌযান শ্রমিকদের শতভাগ খাদ্য ভাতাসহ ১৫ দফা দাবি মেনে না নিলে ২৬ নভেম্বর থেকে দেশব্যাপী লাগাতার কর্মবিরতি পালন করা হবে।

সংগঠনের সহ-সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

/এইচএন/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের