‘পুলিশ ও বুয়েটের এআরআইকে যৌথভাবে সড়ক দুর্ঘটনা তদন্ত করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৯, ১৯:৫৭আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২০:৩৬

ব্রিফিং করছেন শাজাহান খান সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান। তিনি বলেন, ‘দুর্ঘটনার তদন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট (এআরআই) ও পুলিশের যৌথ উদ্যোগে করতে হবে। তাহলে কে দায়ী, সেটি বেরিয়ে আসবে।’ শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফেডারেশনের বিভিন্ন এলাকার শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে দুই দিনব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এই দাবি  জানান।

শাজাহান খান বলেন, ‘মামলাগুলোকে বিচার-বিশ্লেষণ করে চার্জশিট দিতে হবে। সেখানে পথচারী, যাত্রী, রাস্তা, ড্রাইভার নাকি মালিকের পুরনো গাড়ির কারণে দুর্ঘটনা ঘটেছে সেটা দেখতে হবে।’

এক প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, ‘আইনের কোন কোন ধারায় পরিবর্তন আনা উচিত, সেটা আমরা কালকেই বসে নির্ধারণ করবো। সড়ক পরিবহন সেক্টরে অন্য যেসব সমস্যা রয়েছে, সেগুলোও আমরা তুলে ধরবো। সেই দাবি আমরা সরকারের কাছে পেশ করবো।’

এই শ্রমিক নেতা বলেন, ‘আগামী ২৪ তারিখ সড়ক পরিবহন টাস্কফোর্সের বৈঠক রয়েছে। এর আগে আমরা যে ১১১টি সুপারিশ ঠিক করেছি, সেই সুপারিশ বাস্তবায়ন নিয়ে সেখানে আলোচনা হবে। সেখানেও আমরা বিষয়গুলো তুলে ধরবো। আমি বিশ্বাস করি, যেই সুপারিশ করা হয়েছে, সেটি যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা কাঙ্ক্ষিত পর্যায়ে নেমে আসবে।’

শাজাহান খান বলেন, ‘আইনটি করার আগে আমরা কিছু প্রস্তাব করেছি। কিন্তু সেটা গ্রহণ করা হয়নি। আগামীকাল সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। আমরা তার সঙ্গে বৈঠক করে আমাদের আলোচনাগুলো তুলে ধরবো। কীভাবে সমস্যাগুলো সমাধান করা যায়, সে বিষয়ে আলোচনা করবো। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনে আমাদের কর্মসূচি জানাবো।’

ট্রাক শ্রমিকদের কর্মবিরতি প্রসঙ্গে শাজাহান খান বলেন, ‘কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। তেজগাঁওয়ের যে পণ্যপরিবহন সমিতি, সেটি আমাদের অন্তর্ভুক্ত নয়। ২৩৩টি সংগঠন আমাদের ফেডারেশনের অন্তর্ভুক্ত।’ এর মধ্যে দেড় শতাধিক সংগঠনের প্রতিনিধি শুক্রবারের সভায় যোগ দিয়েছেন বলেও তিনি জানান।

/এসএস/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের