রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক সমাধান দরকার: বান কি মুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৯, ১৫:৫২আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১৬:০৯

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বান কি মুন রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে তাদের নিরাপদে ফেরত নেওয়ার ব্যবস্থা করার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে রাজধানীর একটি হোটেলে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু একটি দুঃখজনক ঘটনা। আমি মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের বিষয়ে মানবিক সমর্থনের আহ্বান জানাচ্ছি। গত জুনে আমি যখন বাংলাদেশে এসেছিলাম, তখন রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলাম। সেখানে ১১ লাখ রোহিঙ্গা রয়েছে, তাদের অবস্থা বর্ণনা করা মুশকিল।
বাংলাদেশের প্রশংসা করে বান কি মুন বলেন, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়নসহ অন্যান্য বিষয়ে সরকারের উদ্যোগ প্রশংসনীয়। জলবায়ু পরিবর্তন নিয়ে আমি সারা বিশ্বে কথা বলি, বাংলাদেশ যেভাবে নিজেদের অ্যাডাপ্ট (খাপ খাওয়ানো) করছে, সেটির কথা বলি।’
বাংলাদেশে দক্ষিণ-পূর্ব এশিয়া অ্যাডাপ্টেশন সেন্টার স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে আগ্রহী।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বান কি মুন আগামী মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ঢাকা আসবেন।
প্রসঙ্গত, বান কি মুন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কনভোকেশনে বক্তব্য দেওয়ার জন্য ঢাকা এসেছেন।

/এসএসজেড/ওআর/এমএমজে/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান