রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৯, ১৩:৪৬আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১৪:২২

পররাষ্ট্র মন্ত্রণালয়

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। রবিবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমারের স্টেট কাউন্সিলর অফিসের মুখপাত্র গত ১৫ নভেম্বর সংবাদ সম্মেলনে মিথ্যা দাবি করে যে, ‘বাংলাদেশের অসহযোগিতার কারণে প্রত্যাবাসন শুরু করা যাচ্ছে না।’ এর প্রতিবাদ করে আজ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব অযৌক্তিক ও মিথ্যা দাবি করে মূলত রাখাইনে যে সহায়ক পরিবেশ তৈরির  দায়িত্ব  রয়েছে মিয়ানমারের, সেটি তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

এটি প্রতিষ্ঠিত সত্য, রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হয়েছে মিয়ানমারে তাদের ওপর ধারাবাহিকভাবে নিষ্ঠুর নির্যাতনের কারণে। মিয়ানমারের বর্তমান সরকারও আগের সরকারের নীতি অব্যাহত রেখেছে। এই সমস্যা মিয়ানমার তৈরি করেছে এবং এর সমাধানও মিয়ানমারকেই করতে হবে। রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হওয়ার জন্য মিযানমারই দায়ী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোহিঙ্গা সমস্যা জিইয়ে রাখার কোনও ইচ্ছা বাংলাদেশের নেই। প্রত্যাবাসন সংক্রান্ত চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের আগ্রহ তার কাজের মাধ্যমে প্রশ্নাতীতভাবে প্রমাণিত হয়েছে। গত আগস্টে মিয়ানমার কর্মকর্তাদের উপস্থিতিতে রোহিঙ্গারা পরিষ্কার জানিয়ে দেয়, রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরি হলে তারা ফেরত যাবে।

মিয়ানমার দাবি করছে, কতিপয় রোহিঙ্গা ফেরত গেছে। কিন্তু এটি প্রমাণ করে না যে, এর ফলে সেখানকার পরিস্থিতির কোনও উন্নতি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমার আরও দাবি করছে, সেখানকার পরিস্থিতি নাকি উন্নতি হয়েছে। এটি যদি সত্য হয়ে থাকে—তবে জাতিসংঘ, মিডিয়া এবং রোহিঙ্গা নেতাদের রাখাইন পরিদর্শনের সুযোগ করে দেওয়া হোক। যাতে করে তারা ঠিক সিদ্ধান্ত নিতে পারে।

এদিকে, আজ (রবিবার, ২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে রোহিঙ্গাবিষয়ক এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, তার দেশ এই সমস্যা সমাধানে কূটনীতিক প্রয়াস অব্যাহত রেখেছে। রোহিঙ্গা ইস্যুতে চীন কোনও পক্ষপাতিত্ব করছে না জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘এই সমস্যার কারনে চীন উদ্বিগ্ন।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম