ডিসেম্বরে শুরু হচ্ছে বিদেশগামী কর্মীদের বিমা স্কিম

এমরান হোসাইন শেখ
২৫ নভেম্বর ২০১৯, ২১:৫৫আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২২:১৩

বাংলাদেশি শ্রমিক (ফাইল ছবি) বিদেশগামী কর্মীদের বিমা স্কিম চালু হচ্ছে আগামী মাসেই। ১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিমা কার্যক্রম উদ্বোধন করবেন। বিদেশগামী কর্মীদের বিমা বাধ্যতামূলক করার অংশ হিসেবে তাদের এই সুবিধার আওতায় আনা হচ্ছে। সোমবার (২৫ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে, চলতি অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী প্রবাসীদের জীবন বিমা সুবিধার আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। বাজেট বক্তব্যে প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য বিমা সুবিধা না থাকায় দুর্ঘটনা ও নানাবিধ কারণে তারা ও তাদের পরিবার প্রায়ই আর্থিক ক্ষতি ও ঝুঁকির সম্মুখীন হয়। প্রবাসী কর্মীদের বিমা সুবিধার আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এর আগের বৈঠকে বিদেশে কর্মরত কর্মীদের ইন্স্যুরেন্স সুবিধা, নাকি ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে কাভারেজ প্রদান সুবিধাজনক হবে, সেই বিষয়ে প্রতিবেদন চেয়েছিল কমিটি। সোমবারের (২৫ নভেম্বর) বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষে থেকে সেই প্রতিবেদন দিয়ে বিমার আওতায় আনার পক্ষে অভিমত দেওয়া হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, বিদেশ গমনেচ্ছু ও প্রবাসী বাংলাদেশি কর্মীদের অধিকতর সুরক্ষার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একটি জীবন বিমা নীতিমালা তৈরি করেছে। এই নীতিমালার আলোকে বিদেশগামী বাংলাদেশি কর্মীদের জন্য দুই ধরনের বিমার ব্যবস্থা থাকবে। উভয় ক্ষেত্রেই বিমার মেয়াদ হবে দুই বছর। দুটির একটি বিমা সুবিধার আওতায় মাসিক প্রিমিয়াম ৯৯০ টাকার মধ্যে ৫০০ টাকা দেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও বাকি ৪৯০ টাকা দেবেন বিদেশগামী কর্মীরা। এক্ষেত্রে বিমার কাভারেজ হবে দুই লাখ টাকা। আর ৫ লাখ টাকার অন্য বিমা কাভারেজের মাসে প্রিমিয়াম হবে দুই হাজার ৪৭৫ টাকা। প্রথমটির মতো এক্ষেত্রেও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড দেবে ৫০০ টাকা বাকি এক হাজার ৯৭৫ টাকা কর্মীকে বহন করতে হবে।

বিমা ব্যবস্থাটি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে জীবন বিমা করপোরেশন বাস্তবায়ন করবে বলে কার্যপত্রে উল্লেখ করা হয়। ১৯ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিমা স্কিম উদ্বোধন করবেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

এদিকে, বিমার বিকল্প হিসেবে কর্মীদের থেকে কোনও চাঁদা না নিয়ে জীবন বিমার মতো একই আর্থিক সুবিধা দেওয়ার একটি বিকল্প প্রস্তাব করা হয়েছিল ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে। কিন্তু বিমা ব্যবস্থা চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকায় বিকল্প প্রস্তাবটি সমীচীন হবে না বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস বলেন, ‘বিদেশগামী কর্মীদের বিমা স্কিমের আওতায় আনার কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কল্যাণ বোর্ডের কিছু সিদ্ধান্ত ও জীবন বিমার সঙ্গে চুক্তি করার কাজ বাকি আছে।’ ডিসেম্বরেই এই স্কিম চালু করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের