বিএনপি দুর্নীতি-সন্ত্রাসের রোল মডেল: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৯, ২০:৫৪আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২০:৫৭

আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সভা তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির নেতৃত্বে বাংলাদেশ পরপর পাঁচবার বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া নিজে কালো টাকা সাদা করেছেন। এতিমের টাকা আত্মসাৎ করার অপরাধে সাজা ভোগ করছেন। তার ছেলে তারেক রহমান দণ্ড মাথায় নিয়ে পালিয়ে আছে। বিএনপিই এদেশে দুর্নীতি, ধর্ষণ ও সন্ত্রাসের রোল মডেল। কিন্তু, সুচতুরভাবে তারা দোষ অন্যদের ওপর চাপিয়ে দিতে চেয়েছে।’

রবিবার (১ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘২০১৩, ১৪ ও ১৫ সালে বিএনপি জনগণের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনা বিশ্বরাজনীতিতে নজীরবিহীন। বিএনপি রাষ্ট্রীয় সন্ত্রাস করে প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীসহ সাধারণ মানুষদের হতাহত করেছে। শাহ এএমএস কিবরিয়া ও আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করেছে। এই বিএনপিই আওয়ামী লীগকে ভোট দেওয়ার অপরাধে পাঁচ বছরের শিশু ও বার বছরের কিশোরীকে ধর্ষণ করেছে।’

গত বৃহস্পতিবার জামালপুরে সিপিবির সমাবেশে হামলাকে ন্যাক্কারজনক অভিহিত করে ড. হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ কখনও এ ধরনের হামলা সমর্থন করে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠির জবাব না পেয়ে বিএনপির তথ্য অধিকার আইনের আশ্রয় নেওয়ার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘ভারত সফরে স্বাক্ষরিত সমঝোতা স্মারকসহ সফরের সব বিষয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে, সংসদে ও প্রথানুযায়ী  রাষ্ট্রপতিকে ইতোমধ্যেই অবহিত করেছেন। এরপরও এমন চিঠি দেওয়া বা অনর্থক তথ্য অধিকারের কথা বলা রাজনৈতিক নাটক ছাড়া কিছু নয়।’

দলের সম্মেলনে প্রত্যেক ডেলিগেটের জন্য যে পাটের ব্যাগ দেওয়া হবে, সেখানে প্রয়োজনীয় তথ্যাদি-বক্তব্যের কপিসহ ফোল্ডার, পানির বোতল ও ডায়াবেটিক রোগীদের দিকে লক্ষ্য রেখে দুটি লজেন্সও থাকবে বলে জানান, হাছান মাহমুদ। এছাড়া বিএনপি ও জামায়াতের সহিংতা ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর একটি করে ভিডিও থাকবে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মের ওপর একটি অ্যালবাম, দলের সম্মেলন উপলক্ষে ক্রোড়পত্র প্রকাশ ও ওয়েবসাইট উদ্বোধন করা হবে বলেও জানান ড. হাছান।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও প্রচার ও প্রকাশনা উপকমিটির সভাপতি এইচ টি ইমামের সভাপতিত্বে সভায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সংসদ সদস্য শেখ তন্ময়, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

/এমএইচবি/এনআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম