‘দৈনিক সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৯, ১০:৩৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:০০

আ ক ম মোজাম্মেল হক মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় দৈনিক সংগ্রামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১৪ ডিসেম্বর) রায়েরবাজারে  বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক একথা জানান।

মন্ত্রী বলেন,  “দৈনিক সংগ্রাম আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ লেখার মাধ্যমে ঘৃণ্য কাজ করেছে। একাত্তরে তারা যে ধৃষ্টতা দেখিয়েছিল তা অব্যাহত রেখেছে। রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। দৈনিক সংগ্রামে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বুদ্ধিজীবী সমৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা

একই বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,  ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি, ব্যবস্থা নেওয়া হবে।’

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল থেকেই সর্বস্তরের মানুষ শহীদ বৃদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী সমাধি সৌধে আসছেন। 

প্রসঙ্গত, ১২ ডিসেম্বর কসাই কাদের মোল্লাকে শহীদ আখ্যা দিয়ে প্রথম পাতায় সংবাদ প্রকাশ করে পত্রিকাটি। এর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় প্রথমে পত্রিকা অফিস ঘেরাও করে প্রতিবাদ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। পরে অফিসের ভেতরে ভাঙচুর করে গেটে তালা লাগিয়ে দেন তারা। 

আরও পড়ুন:

দৈনিক সংগ্রামের অফিস ঘেরাও করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ

দৈনিক সংগ্রামের অফিসে ভাঙচুরের পর ফটকে লাগানো হলো তালা (ভিডিও)

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম