ভিপি নুরের ওপর হামলা: মুক্তিযুদ্ধ মঞ্চের দুই নেতা আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৯, ১৬:১৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১৭:১২

মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা মামুন ও তুর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিপি নুরুল হক নুর এবং তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের দুই নেতাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সূত্র। আটক দুজন হলেন মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন এবং ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। তিনি বলেন, ‘দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এ ঘটনায় আহতদের পক্ষে এখনও কোনও মামলা হয়নি। ডিএমপি'র রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ঘটনায় এখনও কেউ মামলা করেনি। আমরা কাউকে আটকও করিনি। মামলা দিলে তা নেওয়া হবে।’

প্রসঙ্গত, রবিবার দুপুরে নুরুল হক নুর এবং তার সহযোগীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করে আহতরা। ঢাবির ডাকসু ভবনে ভিপির কক্ষে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নুর এবং তার সংগঠনের অন্তত ১৭ জন নেতাকর্মী আহত হন। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে তুহিন ফারাবিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে ২৩ ডিসেম্বর সকালে তার অবস্থার উন্নতি হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ হামলার বিষয়টি অস্বীকার করেছে ছাত্রলীগ।

/এআরআর/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের