‘জাগো, জাগো পৃথিবী, ঈশ্বরকে স্বাগত জানাও’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১০:৫৩

প্রার্থনার মধ্যে দিয়ে শুরু বড়দিন উদযাপন ‘জাগো, জাগো পৃথিবী, ঈশ্বরকে স্বাগত জানাও’ ভক্তিমূলক সংগীতের মাধ্যমে চার্চের প্রার্থনা ঘরে প্রবেশ করে ক্যারল। এসময় সঙ্গে ছিলেন ক্যাথলিক সম্প্রদায়ের ধর্মগুরু ও বাংলাদেশের কার্ডিন্যাল প্যাট্রিক ডি রোজারিও। গানের সঙ্গে ধূপের ধোঁয়া নিয়ে ক্যারল প্রার্থনা ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে অভিবাদন জানায়।

প্রার্থনার মধ্যে দিয়ে শুরু বড়দিন উদযাপন বুধবার (২৫ ডিসেম্বর) সকালে তেজগাঁও ক্যাথলিক চার্চে অনুষ্ঠিত হয় বড়দিনের প্রার্থনা। এরপর কার্ডিন্যাল ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।

প্রার্থনার মধ্যে দিয়ে শুরু বড়দিন উদযাপন প্রার্থনায় তিনি বলেন, ‘আমরা এসেছি প্রভুকে দেখতে। তার সঙ্গে সাক্ষাৎ লাভ করতে এই খ্রিষ্ট জাগের মধ্যে দিয়ে। এসো,আমাদের অযোগ্যতা স্বীকার করি। অযোগ্যতা আছে আমাদের দেশ, পৃথিবীর, সমাজের। অযোগ্যতা আছে ব্যক্তি জীবনে, আছে পারিবারিক জীবনে। সবকিছু এই গোসালার ন্যায় অনুভব করে প্রভু পরমেশ্বরের ভালোবাসা গ্রহণ করি, প্রভু যিশুকে আমাদের ঘরে স্থান দিয়ে। তারই আগমনে হবে সব পাপের ক্ষমা।’ এরপর সবাই মিলে পাপ মোচনের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

প্রার্থনার মধ্যে দিয়ে শুরু বড়দিন উদযাপন এদিকে সকাল ৭টায় একটি প্রার্থনা হয়েছে, আরেকটি প্রার্থনা হয়েছে সকাল ৯টায়। সকাল থেকেই তেজগাঁও ক্যাথলিক চার্চের বাইরে ছিল দীর্ঘ সারি। এসময় সবাইকে লাইন ধরে চার্চের ভেতরে প্রবেশ করতে দেখা যায়।

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম