বিমানবন্দরের নিরাপত্তায় মন্ত্রী-এমপিদের কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৯, ২০:২৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২০:৪৩

বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযথভাবে বিমানবন্দরের নিরাপত্তা মেনে চলার বিষয়ে সংসদ সদস্য, মন্ত্রী, বিভিন্ন বাহিনীর প্রধান এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আপনারা বিদেশে গেলে যেভাবে নিরাপত্তা নিশ্চিত করা হয়, একইভাবে আমাদের বিমানবন্দরেও তা করতে হবে। সেটি সবাইকে মেনে নিতে হবে। এ ব্যাপারে কেউ কোনও বাধা দিতে পারবেন না। আর যদি কেউ এক্ষেত্রে বাধা দেন, তাহলে ভবিষ্যতে বিমানে চড়াই বন্ধ হয়ে যাবে। অন্তত আমি সেটা করবো। সেটা আপনাদের মনে রাখতে হবে।’

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এই বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ভিত্তি স্থাপন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নিরাপত্তার বিষয় এখন অনেক গুরুত্ব দিয়েছি। আন্তর্জাতিক পর্যায়ের নিরাপত্তার নিয়মাবলি সব যাত্রীকে মেনে চলতে হবে। একটা কথা মনে রাখবেন। সারাদিন আমি দেশের কাজই করি। কাজেই কোথায় কী হয় না হয়, খোঁজখবরগুলো নেওয়ার চেষ্টা করি। সেজন্য অনিয়ম বা ব্যত্যয় ঘটাতে গেলে সঙ্গে সঙ্গে আমার কাছে কিন্তু খবরটা চলে আসে। এটি সবাইকে মনে রাখতে হবে।’

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, বিমান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইনামুল বারী, বিমান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোকাব্বির হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিমানবন্দরের নিরাপত্তায় বাদ সাধছেন ভিআইপিরাই

/সিএ/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম