শিক্ষাদীক্ষায় স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২০, ১৬:৩০আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১৮:১৫

শিক্ষাদীক্ষায় স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাদীক্ষায় ও অর্থনৈতিকভাবে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। বুধবার (১ জানুয়ারি) রাজধানীতে বায়তুল মোকাররমের দক্ষিণ সাহানে আয়োজিত বই বিতরণ উৎসবে তিনি এ মন্তব্য করেন।

ইসলামিক ফাউন্ডেশনের নবনিযুক্ত মহাপরিচালক মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্মসচিব মো. আনিছুর রহমান, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পরিচালক ফারুক আহম্মেদ, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এতে ঢাকা মহানগরীর প্রায় ৫ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও তাদের অভিভাবক অংশ নেন।

ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিয়ে ‘বই উৎসব ২০২০’ উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী। সারাদেশে প্রায় ৭৩ হাজার ৭৬৮টি প্রাক-প্রাথমিক গণশিক্ষা কেন্দ্রে প্রায় ৩০ লাখ বই বিতরণ করা হয়েছে।

/এসআই/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান