পিএসসির সদস্য হলেন ফয়েজ আহম্মদ ও বিনয় কৃষ্ণ বালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২০, ২০:৩৪আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২১:১০

ফয়েজ আহম্মদ ও বিনয় কৃষ্ণ বালা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ পেয়েছেন সিনিয়র সচিব ফয়েজ আহম্মদ ও পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক বিনয় কৃষ্ণ বালা। আগামী পাঁচ বছর মেয়াদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সাংবিধানিক ক্ষমতাবলে ৪ জানুয়ারি থেকে ফয়েজ আহম্মদকে সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

বুধবার (১ জানুয়ারি) আরেক প্রজ্ঞাপনে বলা হয়, অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি বিনয় কৃষ্ণ বালাকে ১ জানুয়ারি থেকে সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

প্রজ্ঞাপন দু’টিতে বলা হয়েছে, অবসর উত্তর ছুটি স্থগিতের শর্তে ফয়েজ আহম্মদ এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পর্ক পরিত্যাগের শর্তে বিনয় কৃষ্ণ বালাকে পিএসসির সদস্য নিয়োগ করা হয়েছে।

/জেইউ/ওআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম