ইরাকে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২০, ০০:৫৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০০:৫৫

বাংলাদেশ দূতাবাস, বাগদাদ ইরাকের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
বাগদাদে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি মো. অহিদুজ্জামান লিটন এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরাকে বসবাসরত সব বাংলাদেশিদের বিশেষ প্রয়োজন ছাড়া যত্রতত্র যাতায়াত, সভা-সমাবেশ ও গোলযোগ এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়।

প্রবাসীদের কনস্যুলার সেবা দিতে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা বাংলাদেশ দূতাবাস খোলা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর শুক্রবার বাগদাদের মার্কিন দূতাবাস ইরাকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের কুদস ফোর্স নেতাকে হত্যার পর পাল্টা আঘাতের আশঙ্কায় এই নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

/এসও/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম