মুজিব শতবর্ষের ক্ষণগণনার অনুষ্ঠানে অংশ নেওয়ার নিবন্ধন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২০, ১৫:১৯আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৫:৫৯

মুজিববর্ষ মুজিব জন্ম শতবর্ষের ক্ষণগণনার অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নিবন্ধন শুরু হয়েছে। যে কেউ event.mujib100.gov.bd/ সাইটে গিয়ে নিবন্ধন করতে পারবেন। আসনসংখ্যা সীমিত হওয়ায় নিবন্ধন ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে কেউ প্রবেশ করতে পারবে না।
সোমবার (৬ জানুয়ারি) বিকাল ৩টা থেকে নিবন্ধন শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই নিবন্ধন শুরু হয়েছে। চলবে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত। এরপর আর কেউ নিবন্ধন করতে পারবে না।

এ বিষয়ে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘নিবন্ধন করা যাবে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। আসনসংখ্যা সীমিত। নিবন্ধন করতে প্রয়োজন হবে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল ও জাতীয় পরিচয়পত্র নম্বর।’

অনলাইনে যথাযথভাবে ফরম পূরণ করতে হবে। নিবন্ধনের পরে ইনভাইটেশন ফরম প্রিন্ট করে সঙ্গে আনলেই হবে।
গুলশানের একটি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানে কর্মরত শাহজালাল জানান, তিনি ও তার এক সহকর্মী সোমবার ৩টার আগেই নিবন্ধন করেছেন।
মুজিববর্ষ শুরু হবে আগামী ১৭ মার্চ থেকে। শেষ হবে ২০২১ সালের ১৭ মার্চ। আর মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হবে আগামী ১০ জানুয়ারি। এদিন বিকাল ৫টায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর লোগো এবং ক্ষণগণনা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানের আয়োজন করা হবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে।
সারদেশে ক্ষণগণনার যন্ত্র বসানো হবে। রাজধানীতে জাতীয় সংসদ ভবনের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয় হাতিরঝিল, উত্তরা ও বাংলাদেশ সচিবালয়ে ক্ষণগণনার যন্ত্র বসানো হচ্ছে। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশনসহ সারাদেশের সব সিটি করপোরেশন এলাকায় ১৮টি ক্ষণগণনার যন্ত্র বসানো হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে সিটি করপোরেশন ছাড়াও ৫৩টি জেলায় ক্ষণগণনার যন্ত্র বসানো হচ্ছে। টুঙ্গিপাড়া ও মুজিবনগরে বিশেষভাবে ক্ষণগণনার দুটি যন্ত্র বসানো হচ্ছে।
জেলা ও সিটি করপোরেশনে ক্ষণগণনা মনিটরিং করা হবে কেন্দ্রীয়ভাবে। এছাড়া উপজেলাগুলোতে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে ক্ষণগণনার যন্ত্র বসানো হচ্ছে।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষের প্রথম দিন আগামী ১৭ মার্চ প্রথম ভাগে আলোচনা, বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
এছাড়া মুজিব জন্ম শতবর্ষের ক্ষণগণনার অনুষ্ঠান নিয়ে একটি ওয়েবসাইট mujib100.gov.bd চালু করা হয়েছে। যেখান থেকে বঙ্গবন্ধু এই ইভেন্ট ও শতবর্ষ উদযাপনে সম্পর্কে অনেক কিছুই জানা যাবে।

/এইচএএইচ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের