ওমানের সুলতানের মৃত্যুতে সোমবার শোক পালন করবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ জানুয়ারি ২০২০, ২২:৪৪আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২২:৪৯

বাংলাদেশ সরকার

ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করবে বাংলাদেশ। এছাড়া সরকারি-বেসরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠাগুলোতে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
উপসচিব সাইদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ওমানের সুলতান কাবুস বিদ সাইদ আল সাইদের ইন্তেকালে ১৩ জানুয়ারি সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে। এ উপলক্ষে সোমবার দেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশস্থ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি মারা যান ওমানের সুলতান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। সুলতানের মৃত্যুর পরই ওমানে তিনদিনের জাতীয় শোক পালনের ঘোষণা করা হয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের