ওমানের সুলতানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২০, ১৯:১১আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০০:০২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমানের সদ্য প্রয়াত সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তা পাঠিয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ওমানের স্থানীয় সময় দুপুর ১২টায় ওমানের নতুন সুলতানের কাছে শোকবার্তাটি পৌঁছে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান। তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল সাইদের সঙ্গে তার প্রাসাদে মঙ্গলবার দুপুরে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা এবং ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।

রাশেদুজ্জামান আরও জানান, সাক্ষাৎকালে ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল সাইদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ও ওমানের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্কের কথা স্মরণ করেন। সুলতান আশা প্রকাশ করেন, দুই দেশের এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে।

/এসও/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী