নেতিবাচক মানসিকতা পরিবর্তনে গণমাধ্যমের সহযোগিতা চান শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২০, ০৫:৪৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ০৫:৪৫

মতবিনিময় সভা মানুষের নেতিবাচক মানসিকতা পরিবর্তনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘মানুষের নেতিবাচক মানসিকতা পরিবর্তন করা প্রয়োজন। নৈতিকতা ধ্বংস হলে রাতারাতি ফিরে আনা যায় না। অনেক কিছু ভেঙে গেলে জোড়া দেওয়া যায়, নৈতিকতা ভেঙে গেলে জোড়া দেওয়া যায় না। এই জায়গায় সংবাদমাধ্যমের একটি বিরাট ভূমিকা রয়েছে।’ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইআরএফ) আয়োজিত ‘শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে সংবাদমাধ্যমের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমি গণমাধ্যমকর্মীদের সঙ্গে, সম্পাদকদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা বলেন—পজেটিভ নিউজ লোকে পড়ে না। আপনাদের এই জায়গা থেকে বের হতে হবে। আপনি যদি সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে চান, আপনাকে ইতিবাচক সংবাদকে তুলে ধরতে হবে।’
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরও বলেন, ‘অন্তত ২৫ শতাংশ করে প্রথম ও শেষ পাতায় যদি পজেটিভ নিউজ দেন, তাহলে একজন মানুষ ২৫ শতাংশ পজেটিভ ‘ফ্রেম অব মাইন্ড’ নিয়ে দিনের কাজ শুরু করবে। সকালে অন্তত ২৫ ভাগ পজেটিভ মানসিকতা নিয়ে বের হতে পারবেন। এটুকু আপনাদের কাছে অনুরোধ করছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) মো. শাহেদুল খবির চৌধুরী, বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মোস্তাফা মল্লিক, সাধারণ সম্পাদক এস এম আববাস প্রমুখ।

/এসএমএ/এইচকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের