স্বাক্ষরের অপেক্ষায় তিস্তা চুক্তি, সংসদে পানিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২০, ১৮:৪৫আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৯:০১

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক (ছবি: সংগৃহীত) পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, তিস্তা নদীর অন্তর্বর্তীকালীন পানিবণ্টন চুক্তির খসড়া ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে এটি যথাযথ পর্যায়ে স্বাক্ষরের জন্য অপেক্ষমাণ। রবিবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিএনপির হারুনুর রশীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গঙ্গা চুক্তির আলোকে ফারাক্কায় গঙ্গা নদীর পানিবণ্টন কার্যক্রম অব্যাহত আছে বলেও জানান তিনি।
জাহিদ ফারুক বলেন, এছাড়া মনু, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমার নদীর পানিবণ্টন চুক্তির খসড়া ফ্রেমওয়ার্ক প্রণয়নের জন্য হালনাগাদ তথ্য-উপাত্ত বিনিময়ের প্রক্রিয়া চলমান আছে। পরবর্তী পর্যায়ে মহানন্দাসহ অন্যান্য অভিন্ন নদীর পানিবণ্টনে চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এদিন প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। বর্তমান সংসদের সদস্য বগুড়া-১ আসনের আব্দুল মান্নানের মৃত্যুকে শোকপ্রস্তাব গ্রহণের পর বৈঠকের সব কার্যক্রম স্থগিত হয়। তবে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে