অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দুই বিষয়ে গুরুত্ব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২০, ২১:৪৪আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২১:৫৩

জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০২১-২০২৫) দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। সেগুলো হলো ত্বরান্বিত সমৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি। বুধবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্ন-উত্তরে যশোর-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান।
কাজী নাবিলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রথম প্রেক্ষিত পরিকল্পনার সফল বাস্তবায়নের পর দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে। এ সময় বাংলাদেশ মধ্যম আয়ের দেশ অতিক্রম করে উন্নত বিশ্বের সঙ্গে তুলনীয় এক শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী ও উন্নত জনপদ হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্ন-উত্তর অনুষ্ঠিত হয়।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের