ভ্রাম্যমাণ আদালতে হামলার অভিযোগে যুবকের দুই বছরের কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি
০৪ মে ২০২৫, ০৯:৫০ আপডেট : ০৪ মে ২০২৫, ০৯:৫০

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পৌরসভা শহরের অবৈধ দখলদার উচ্ছেদের সময় ভ্রাম্যমাণ আদালতে হামলার অভিযোগে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ মে) দুপুরে পাটগ্রাম পৌর শহরের ফুটপাত ও সড়কে থাকা অবৈধ দোকানপাট অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় কয়েকজন দোকানি ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাজুল ইসলাম (৩৩) নামের একজনকে আটক করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, তাজুল ইসলাম পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জের নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে সরকারি কর্মকর্তাকে হুমকি ও আক্রমণ করায় ১৮৬০ সালের ১৮৯ ধারার দণ্ডবিধিতে দুই বছরের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হামলার অভিযোগে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের দণ্ডপ্রাপ্তকে ইতোমধ্যে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, দুই কসাইয়ের কারাদণ্ড
অবৈধভাবে বাড়িতে সার মজুত, জামায়াত নেতাকে জরিমানা
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম