ভেজাল ওষুধ উৎপাদন-বিক্রির দায়ে একবছরে সাড়ে ১২ কোটি টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২০, ১৯:৪৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৯:৫১

জাতীয় সংসদ সারাদেশে ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার ১৪৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘নকল-ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রির দায়ে ২০১৯ সালে ১২ কোটি ৪১ লাখ ৬ হাজার ৪৮৪ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে সরকারি দলের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এসব মামলায় ৩৯ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, ৪৪টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। আনুমানিক ৩১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের নকল-ভেজাল ওষুধ জব্ধ ও ধ্বংস করা হয়েছে।’ ৪১টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওষুধ উৎপাদনের লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে বলেও তিনি জানান।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের