সিএমএইচে বেসামরিক রোগীদের চিকিৎসার সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ২৩:২৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২৩:২৬

সংসদীয় কমিটির বৈঠক সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বেসামরিক রোগীদের চিকিৎিসার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রবিবার (২৬ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খান অংশ নেন।
বৈঠকে সশস্ত্র বাহিনীতে চিকিৎসা সেবা উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো ও সেসবের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, সিএমএইচে আধুনিক আইসিইউ স্থাপনসহ ১৪ তলার আধুনিক হৃদরোগ চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হয়েছে।
বৈঠকে বিদ্যমান ১২ ক্যাডেট কলেজের অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ প্রকল্প নিয়েও আলোচনা হয়। এ সময় প্রকল্পটি সংশোধিত আকারে ডিপিপি প্রণয়নের জন্য সুপারিশ করা হয়।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি