লক্ষ্মীপুর-বগুড়ায় হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২০, ১৫:১৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২০:৫৫

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নতুন করে আরও দুটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। লক্ষ্মীপুর ও বগুড়া জেলায় এ দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। জেলার নাম অনুযায়ী বিশ্ববিদ্যালয় দুটির নামকরণ করা হয়েছে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ দুটি বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়রুল ইসলাম এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

সচিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো ওই দুই জেলায় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হলেও এখনও স্থান নির্বাচন করা হয়নি।’

দুই বিশ্ববিদ্যালয়ের আইনেই ৫৫টি করে ধারা রয়েছে। এতে সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও সংজ্ঞা ছাড়াও গুরুত্বপূর্ণ ধারাগুলোর মধ্যে ৯ ধারায় মহামান্য আচার্য, ১০ ও ১১ ধারায় উপাচার্য, ১২ ধারায় উপ-উপাচার্য, ১৩ ধারায় কোষাধ্যক্ষ, ১৮-২০ ধারায় সিন্ডিকেট, ২১-২২ ধারায় অ্যাকাডেমিক কাউন্সিল, ২৯-৩০ ধারায় অর্থ কমিটি সংশ্লিষ্ট বিধান রয়েছে।

এ দুই আইনের আলোকে ২১টি অনুচ্ছেদ সংবলিত বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির খসড়া আইনের ফাঁকে সংযুক্ত করা আছে।
উল্লেখ্য, বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ৪৪টি। নতুন দুটি হলে এ সংখ্যা দাঁড়াবে ৪৬টি। অন্যদিকে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ১০৫টি। এর মধ্যে ৯০টিতে শিক্ষা কার্যক্রম চালু আছে। 

/এসআই/এসএমএ/টিটি/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের