পুরনো ঢাকা পুনঃউন্নয়নে সাতটি জায়গা ঠিক করা হয়েছে: গণপূর্তমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২০, ১৭:৫৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৮:০১

শ ম রেজাউল করিম (ফাইল ছবি ) পুরনো ঢাকার নাগরিক সমস্যা সমাধানে নগর পুনঃউন্নয়নে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘পুরনো ঢাকা পুনঃউন্নয়নে সাতটি জায়গা ঠিক করা হয়েছে।’ সোমবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্ন-উত্তরে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে হাজারিবাগ ট্যানারি এলাকাকে একটি মিশ্র এলাকা হিসেবে গড়ে তুলতে কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নগর পুনঃউন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য প্রাথমিকভাবে পুরনো ঢাকার ইসলামবাগ, চকবাজার, মৌলভীবাজার, বংশাল, হাজারীবাগ, কামরাঙ্গীচর ও লালবাগে ৭টি সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে সমীক্ষা প্রতিবেদন পরিচালনা করার জন্য টার্মস অব রেফারেন্সস প্রণয়নের কাজ চলছে।’

নগর পুনঃউন্নয়ন ধারণা বাংলাদেশে নতুন হওয়ায় এর কারিগরি ও আর্থিক পৃষ্ঠপোষকতার জন্য বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সাধনের কাজ চলছে বলেও গণপূর্তমন্ত্রী জানান।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম