শ্বাসকষ্ট নিয়ে ওবায়দুল কাদের হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২০, ১১:২০আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১১:৩৪

ওবায়দুল কাদের শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে যান। ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওবায়দুল কাদের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন। এখানে কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আলী আহসানের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ইকো হবে। তবে ভর্তি করা হবে কিনা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।

উল্লেখ্য, গত মার্চে হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগের এই নেতা। তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর গত ১৫ মে সুস্থ অবস্থায় দেশে ফেরেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন- 

অসুস্থ হয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

দেশে ফিরলেন ওবায়দুল কাদের

/এমএইচবি/জেএ/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম