সিটি নির্বাচনে যে তিন অর্জন দেখছেন মাহবুব তালুকদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ২০:২০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩২

সিটি নির্বাচনে যে তিন অর্জন দেখছেন মাহবুব তালুকদার ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ‘আমার কথা’ শীর্ষক এক বিবৃতিতে তিনি মূলত তিনটি অর্জনের কথা বলেছেন। নির্বাচন খুবই শান্তিপূর্ণ হয়েছে উল্লেখ করে তিনি কিছু অভিযোগের কথাও জানিয়েছেন এতে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে গণমাধ্যমে পাঠানো নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বিবৃতিটি হুবহু নিচে তুলে ধরা হলো—
‘আমার কথা’
কয়েকজন সাংবাদিক নির্বাচনি পরিবেশের কথা আমার কাছে জানতে চেয়েছেন। আমি তাদের বলেছি, নির্বাচনি পরিবেশ সম্পর্কে তারা আমার চেয়ে বেশি অবহিত। কারণ, তারা নিজের চোখে সব দেখেছেন।
২। আমি মগবাজারস্থ ইস্পাহানী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে বেলা সাড়ে ১১টায় ভোট দিয়েছি। কেন্দ্রের সাংবাদিকরা আমাকে জানালেন, সকালে বিরোধী দলের মেয়রের এজেন্ট ছিলেন। তাদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের এই অভিযাগের সত্যতা যাচাইয়ের সুযোগ ছিল না।
এছাড়া আনারস প্রতীকের নারী কাউন্সিলর প্রার্থী আমাকে জানিয়েছেন, তার নির্বাচনি এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। আমি তাকে লিখিত অভিযোগ জানাতে বলেছি।
৩। আমি সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত মোট ১২টি কেন্দ্র পরিদর্শন করি। এই ১২টি কেন্দ্রে আমি সরকারি দল সমর্থিত মেয়র প্রার্থী ছাড়া আর কোনও মেয়র প্রার্থীর এজেন্ট দেখতে পাইনি। সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই কেন্দ্রগুলোতে প্রায় ১০% ভোট পড়েছে।
৪। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের যে দৃশ্য দেখা গেছে, তাতে আমি মর্মাহত। আচরণবিধি ভঙ্গের বিষয়ে ব্যবস্থা না নিলে আচরণবিধি থাকা না-থাকায় কোনও পার্থক্য থাকে না।
৫। ইভিএম ব্যবহার করে এই নির্বাচনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে, এতে কোনও কেন্দ্রে ১০০% ভোট পড়েনি এবং নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করার সুযোগ ছিল না। রাতে ব্যালট পেপারে বাক্সভর্তি ও কেন্দ্রে শতভাগ ভোট পড়ার অপবাদ থেকে আমরা মুক্ত। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫%-এর কম ভোট পড়েছে। তাতে কি, ফলাফলে কিছু আসে যায়?
৬। নির্বাচন খুবই শান্তিপূর্ণ হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কোনও মারামারি বা রক্তক্ষয় হয়নি। ভোটের মাঠে এক পক্ষ ব্যতীত অন্য পক্ষগুলোকে দেখা যায়নি। ভোটের মাঠে অন্য পক্ষগুলোর অনুপস্থিতির কারণ আমার অজ্ঞাত।

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক