কোম্পানি আইন-২০২০ সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৮

ফাইল ফটো মন্ত্রিপরিষদ বৈঠকে কোম্পানি (সংশোধন) আইন-২০২০ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সচিব বলেন, ‘ব্যবসা-বাণিজ্য সহজীকরণে এটি করা হয়েছে। এ আইন সংশোধনের ফলে আগে কোম্পানি রেজিস্ট্রেশনের সময় যে লোগো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ছিল, তা তুলে দেওয়া হয়েছে। এখন শুধু কোম্পানি রেজিস্ট্রেশন করলেই চলবে। এর ফলে ইজ অব ডুয়িং বিজনেসের র‌্যাংকিং ওপরের দিকে উঠবে। আমাদের ইজ অব ডুয়িংয়ের বিজনেস সমৃদ্ধ হবে।’
এছাড়া ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বাংলাদেশ আইন-২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মান সংস্থা বা আন্তর্জাতিক মানক সংস্থা (আইএসও) অনুযায়ী কেমিক্যাল সংক্রান্ত যেকোনও পরীক্ষা এই ইনস্টিটিউটে করা সম্ভব হবে। এজন্য আর বাইরে যেতে হবে না বলে জানিয়েছেন খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি আরও বলেন, ‘এটি কোনোভাবেই বিএসটিআই’র সঙ্গে সাংঘর্ষিক নয়। এই ইনস্টিটিউটের প্রধান হবেন মহাপরিচালক (ডিজি)।’
বাংলাদেশ-ভারতের মধ্যে স্বাক্ষরিত ‘প্রটোকল অন ট্রান্স-বাউন্ডারি এলিফ্যান্ট কনজারভেশন বিটুইন রিপাবলিক অব বাংলাদেশ অ্যান্ড রিপাবলিক অব ইন্ডিয়া’ এর খসড়ার ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ‘এটি করা হয়েছে অনেক সময় সীমান্তের কাঁটাতারের বেড়া ভেদ করে বন্যহাতি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী ২৩ হাতি মারা গেছে এবং বন্যহাতির আক্রমণে মারা গেছেন ৩৩ জন। এছাড়া হাতির আক্রমণে অসংখ্য বাড়িঘর ও ফসল নষ্ট হয়েছে। এর থেকে পরিত্রাণ পেতে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়েছে।’
উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ নভেম্বর দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল।
এছাড়া মন্ত্রিসভা বৈঠকে ‘জাতীয় তেল ও রাসায়নিক নিঃসরণ কনটিনডেনসি পরিকল্পনা’ এর বাংলা ও ইংরেজি ভাষায় প্রণীত খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

/এসআই/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী