সিলেটে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ মহড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৫

 

সিলেটের পানিছড়ায় ইউএস-বাংলাদেশ এয়ারফোর্সের যৌথ অনুশীলনে সেনাবাহিনীর এক প্যারাকমান্ডো সদস্য জাম্পিং করছেন (ছবি: আইএসপিআর) যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্স এবং বাংলাদেশ বিমানবাহিনী যৌথ অনুশীলন করেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ‘এক্সারসাইজ কোপ সাউথ ২০২০’ নামে এ অনুশীলন অনুষ্ঠিত হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সিলেটের পানিছড়ায় অনুষ্ঠিত অনুশীলনে বাংলাদেশ বিমানবাহিনীর ১টি সি-১৩০ বিমান এবং মার্কিন বিমানবাহিনীর ২টি সি-১৩০ বিমান অংশ নেয়। সেনা ও নৌবাহিনীর ৪৭ জন প্যারাকমান্ডো প্যারাজাম্পিং এতে অংশ নেন। ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২০’-এ মূলত আপদকালীন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অনুশীলন।

সিলেটে যাত্রার আগে বঙ্গবন্ধু ঘাঁটিতে বঙ্গবন্ধু ঘাঁটির ফ্লাইং উইংয়ের অধিনায়ক এয়ার কমডোর মো. মোস্তফা মাহমুদ ছিদ্দিক অনুশীলন সম্পর্কে ব্রিফ করেন। এ সময় সেখানে বঙ্গবন্ধু ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এম সাঈদ হোসেন উপস্থিত ছিলেন।

অনুশীলনে বাংলাদেশ বিমানবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের মধ্যে আন্ত-সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ বিনিময়, প্রশিক্ষণকালীন ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির কার্য উপযোগিতা মূল্যায়ন এবং তার উন্নত ব্যবহারের পরামর্শ গ্রহণ, ভবিষ্যতে এই কার্যক্রমে বাংলাদেশ বিমানবাহিনীর যেসব যন্ত্রপাতির প্রয়োজন হবে তা নির্ণয় এবং পরিবহন বিমানের উন্নত রক্ষণাবেক্ষণের বিভিন্ন কার্যপদ্ধতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। গত ১ ফেব্রুয়ারি এ অনুশীলন শুরু হয়। শেষ হবে আগামী ৬ ফেব্রুয়ারি। অনুশীলনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ২৫০ জন এবং মার্কিন বিমানবাহিনীর ৬৭ জন অংশ নেন।

/জেইউ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান