বিমানবন্দরে করোনা ভাইরাস পরীক্ষায় গাফিলতির অভিযোগ তদন্তের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৯

মুজিবুল হক চুন্নু (ছবি: সংগৃহীত) বিমানবন্দরে চীনফেরত যাত্রীদের করোনা ভাইরাস পরীক্ষায় গাফিলতির অভিযোগ তুলে তা তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। এ বিষয়ে তিনি জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে বিবৃতি দেওয়ারও দাবি জানান। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি এসব দাবি জানান।

চীনফেরত এক নারী যাত্রীর ফেসবুক লাইভ নিয়ে প্রকাশিত একটি সংবাদ উদ্ধৃত করে মুজিবুল হক বলেন, হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর যাত্রীদের পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। কোনও চিকিৎসক ছিলেন না। স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। পাঁচ ঘণ্টা পর লিখে দেওয়া হয়েছে, তাদের পরীক্ষা করা হয়েছে।
তিনি বলেন, বিমানবন্দরে করোনাভাইরাস পরীক্ষায় গাফিলতি, অবহেলার অভিযোগ পাওয়া গেছে। রাতে কিছু যাত্রী পরীক্ষা ছাড়াই বেরিয়ে গেছেন।
এই গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মন্তব্য করে তিনি এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জরুরিভিত্তিতে তদন্ত করার দাবি জানান।
অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এই জাপা সংসদ সদস্য বলেন, পণ্যের নামে পাথর আসছে। অনেকগুলো কার্গোতে যে মালামাল আনার কথা তা না এনে ইট, বালু, পাথর, সিমেন্ট আনা হচ্ছে।
তিনি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এগুলো কী? অর্থমন্ত্রী, এগুলো দেখুন। আপনার প্রতি দেশের মানুষ আস্থাশীল। দেশকে রক্ষা করুন, অর্থনীতিকে রক্ষা করুন। এভাবে যে টাকা পাচার হয়ে যাচ্ছে, ব্যবস্থা নিন।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম