চীনে করোনা ভাইরাসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৩

প্রধানমন্ত্রী

চীনের উহান শহর ও অন্যান্য স্থানে ‘করোনা ভাইরাস’ সংক্রমণে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে আক্রান্তদের দুর্দশা লাঘবে যেকোনও ধরনের সহায়তার জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে পাঠানো এক চিঠিতে এই শোক প্রকাশ করেন।

চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, আমার দৃঢ় বিশ্বাস আপনার সুযোগ্য নেতৃত্বে চীন সরকার সর্বোচ্চ দক্ষতা ও নিয়ন্ত্রণের সঙ্গে পরিস্থিতির অবনতি মোকাবিলা করতে এবং থামাতে সক্ষম হবে। তিনি আরও বলেন, সংকট নিরসনে একটি টাস্কফোর্স গঠন ও জরুরি হাসপাতাল স্থাপন সময়োপযোগী ও প্রশংসনীয়। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সরকার আক্রান্তদের দুর্দশা লাঘবে যেকোনও ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রী এই ভাইরাসের সংক্রমণে মারা যাওয়া ও আক্রান্তদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এই সঙ্কটজনক মুহূর্তে চীনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা দেওয়ায় চীনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ অনুষ্ঠেয় ‘মুজিব বর্ষ’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি তার আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন। সূত্র-বাসস

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম